সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
কুয়েতে ভালো কিছুর লক্ষ্য ফর্টিজের
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২২ এএম আপডেট: ১২.১০.২০২৬ ২:১২ এএম |


 কুয়েতে ভালো কিছুর লক্ষ্য ফর্টিজের
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলবে ফর্টিজ। সেই লক্ষ্যে মঙ্গলবার কুয়েত যাচ্ছে বাংলাদেশের এই ক্লাবটি। আগামী ১৭ অক্টোবর স্বাগতিক কাদসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের এফসি রেগার তাদাজের বিপক্ষেও গ্রুপপর্বে দেখা হবে ফর্টিজের।
ঢাকা ছাড়ার আগে আজ ফর্টিজ ডাউনটাউন রিসোর্টে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানান প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সার। তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যেতে চাই। গ্রুপ পর্ব পেরোনো কঠিন, তবে অসম্ভব নয়। স্বাগতিক কাদসিয়া সবচেয়ে কঠিন দল। অন্য দুটি দলও কম নয়। আমার মনে হয়, সবাই নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু সম্ভব।’
এএফসি চ্যালেঞ্জ লিগে বিদেশি খেলোয়াড়ের কোটা নেই। বাংলাদেশের ক্লাব ফর্টিজ নয়জন বিদেশি নিয়ে যাচ্ছেন। তাদের অধিনায়ক গাম্বিয়ান পা ওমর। কুয়েতে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক পা ওমর বাবু। টানা পাঁচ মৌসুম ধরে ফর্টির্জের হয়ে খেলছেন তিনি।
ঢাকায় প্লে-অফ ম্যাচে ফর্টিজের একমাত্র গোলদাতা মোহাম্মদ ইব্রাহিমও কুয়েতে গোল করতে চান। ইব্রাহিম বলেন, ‘ঢাকার ম্যাচের মতো কুয়েতেও সুযোগ পেলে গোল করতে চাই, করাতেও চাই। দল যেন ভালো করতে পারে, সেদিকেই আমার দৃষ্টি।’
গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে দলটি। কুয়েতে কঠিন প্রতিপক্ষের পাশাপাশি আবহাওয়া নিয়েও চিন্তায় কোচ কায়সার, ‘আমাদের দুটি ম্যাচ বিকেলে। কুয়েতে অনেক গরমের মধ্যে খেলা বেশ কঠিন। কুয়েত হোম অ্যাডভান্টেজ নেবে সেটা স্বাভাবিক।’















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২