বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:০২ এএম আপডেট: ০৮.১০.২০২৬ ১:৪৯ এএম |


 ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ৭ অক্টোবরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিপুলসংখ্যক ডেঙ্গু রোগী।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ৩৭৬ জন। এছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন, বরিশাল বিভাগে ২০০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২