সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৪২ এএম আপডেট: ০৫.১০.২০২৬ ১:৫৭ এএম |


   ডেঙ্গুতে আরও  ৬ জনের মৃত্যুদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। 
মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন, খুলনা বিভাগে তিনজন ও ময়মনসিং বিভাগে একজন রয়েছেন। 
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫১৪ জন। এরপর খুলনা বিভাগের ৩৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন ও রাজশাহী বিভাগে ২২৪ জনসহ বাকিরা অন্যান্য বিভাগে আক্রান্ত হয়েছেন। 
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারীর তুলনায় পুরুষ আক্রান্তের সংখ্যা বেশি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২