বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
চান্দিনায় ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩১ এএম |


রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ওই অভিযানে কৃষি জমি নষ্ট করার অভিযোগে একটি ড্রেজার বন্ধ করে দেওয়া হয়। এসময় সুহিলপুর গ্রামের মকবুল হোসেন নামের এক ব্যক্তিকে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে, আর ড্রেজার পরিচালনা করবে না মর্মে মুচলেকা দেয় ওই ব্যক্তি। ভ্রম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন- চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে,এম, ইন্জারুল হক। এসময় চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে,এম, ইন্জারুল হক জানান, অবৈধ ড্রেজার পরিচালনা করলে যে কোন ব্যক্তিকেই আইনের আওতায় আনা হবে। আগামী দিনগুলোতে অভিযান অব্যাহত থাকবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২