বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
ক্রিকেটার-ফুটবলারদের আরও দায়িত্বশীল হতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩১ এএম আপডেট: ০৮.১০.২০২৬ ১:৪৭ এএম |


ক্রিকেটার-ফুটবলারদের আরও দায়িত্বশীল হতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গ্রীষ্মকালীন অলিম্পিকের আদলেই এশিয়ান গেমসের সপ্তাহ দুয়েক পর প্যারা এশিয়ান গেমস হয়। বাংলাদেশ এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করলেও প্যারা গেমসে ৬ ডিসিপ্লিনে অংশগ্রহণ করছে। আজ (বুধবার) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ১২ জন অ্যাথলেটকে জার্সি ও ক্রীড়া সামগ্রী দেন। 
দুই দিন আগেই শেষ হয়েছে এশিয়ান গেমস। সেই গেমসে বাংলাদেশ ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করলেও মাত্র একটি ব্রোঞ্জ পদক এসেছে। প্রত্যাশা ছিল ক্রিকেট নিয়ে। নারী ও পুরুষ ক্রিকেট দল চরম হতাশ করেছে। এশিয়ান গেমসের সময় আবার বাংলাদেশ পুরুষ ফুটবল দল ইন্দোনেশিয়ান আসিয়ান কাপে ভরাডুবি দেখেছে। খেলাধুলায় বাজে দিন যেতেই পারে, তবে শৃঙ্খলাভঙ্গ কিংবা খেলাকে গুরুত্ব না দেওয়ার মতো বড় অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ—এই ধারণায় উজ্জ্বীবিত থাকতে হবে।’
এশিয়ান গেমসের মতো বড় আসরে বাংলাদেশ পদক তো পায়নি, পাশাপাশি অনেক ঘটনার জন্ম দিয়েছে। সব কিছু বিশ্লেষণের জন্য প্রতিমন্ত্রী একটি কমিটি গঠন করে পরবর্তী পদক্ষেপের কথাও জানিয়েছেন, ‘একটি কমিটি গঠন করা হচ্ছে , সেই কমিটি প্রতিবেদন দেবে। এরপর আমরা ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদী অনুশীলন করানো হবে। আমরা এখনই নয়, আগামী পাঁচ বছর পর ফলাফল চাইব। এর মাঝে টুর্নামেন্ট বা খেলায় অংশগ্রহণ করবে খেলোয়াড়রা। খেলোয়াড়দেরও জবাবদিহিতা করতে হবে।’
প্যারা এশিয়ান গেমসে বাংলাদেশ আরচ্যারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বৌচিতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ এই গেমসের জন্য ৭০ দিনের অনুশীলন করেছে। অ্যাথলেটিক্সে চৈতী রাণী ও আরচ্যার ঝুমা আক্তারকে নিয়ে পদকের প্রত্যাশা রয়েছে। অ্যাথলেট মাত্র ১২ জন, শারীরিক প্রতিবন্ধকতা থাকায় এদের সহায়তা করতে আরও ৬-৭ জন যাচ্ছেন। প্রতি খেলায় কোচ একজন করে ৫ জন। প্যারা অলিম্পিকের কয়েকজন কর্মকর্তার সাথে এনএসসি-মন্ত্রণালয়ের কর্মকর্তা মিলিয়ে মোট ৩২ জনের কন্টিনজেন্ট।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২