বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
নগরীর বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযান
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ০৭.১০.২০২৬ ১:০২ এএম |


 নগরীর বিভিন্ন এলাকায়  কুসিকের মশক নিধন  অভিযানডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) নগরীর ১, ৩, ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টার, মুন্সেফ কোয়ার্টার মসজিদ রোড, কাজী বাড়ি, মুন্সেফ কোয়ার্টার পশ্চিম পাড়া ও হাবিব বেকারি রোডে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স মফিজ উদ্দিন সড়ক, কুমিল্লা মডেল একাডেমি স্কুল, আকন্দ জেনারেল হাসপাতাল রোড, তালুকদার একাডেমি রোড ও সান মেডিকেল রোড এবং ৪ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া চৌমুহনী, কাজী পুকুর পাড়, ভাটার পুকুর পাড়, আমানিয়া বাড়ি, কাউন্সিলর অফিস, পাক্কার মাথা আইলের পাড়, ভাটপাড়া আইলের পাড়, বাঁশমুড়া ও সাবেক পিএ সাহেবের গলিতে অভিযান চালানো হয়।
এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের বিসিক শিল্পনগরীর ১ ও ২ নম্বর সড়ক এবং অশোকতলা বিসিক মোড় থেকে অশোকতলা রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশে মশক নিধন করা হয়।
৯ নম্বর ওয়ার্ডের ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে রেসকোর্স, স্টেশন রোড, মিশন হাসপাতাল রোড, মুক্তি হাসপাতাল গলি, স্টেশন রোড মুন্সী বাড়ি জামে মসজিদ রোড, বাগিচাগাঁও নতুন চৌধুরী পাড়া ও নতুন চৌধুরী পাড়া কবরস্থান রোডেও অভিযান পরিচালিত হয়।
এ ছাড়া ঘঝও অফিস, কর ভবন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রানীর বাজার মাদ্রাসা, মিডল্যান্ড হাসপাতাল, কুমিল্লা মডেল একাডেমি স্কুল হাউজিং এস্টেট ও নিরাময় হাসপাতাল গলিতে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
কুসিক সূত্রে জানা যায়, স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা নিধনে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২