বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক আর নেই
মো. হাবিবুর রহমান
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ এএম |


কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলায় শিক্ষা বিস্তার ও সমাজসেবার বরেণ্য ব্যক্তিত্ব, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রাজ্জাক (বি.কম) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর অমর কীর্তিগুলোর মধ্যে রয়েছে- ১৯৭০ সালে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, ১৯৭৩ সালে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, ১৯৮৫ সালে বিষ্ণুপুর রহমানীয়া সাঈদীয়া মুকবুলিয়া এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষাগ্রহণ করে বহু শিক্ষার্থী আজ দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুনামের সাথে অবদান রাখছেন।
আলহাজ্ব আব্দুর রাজ্জাক ১৯৩৭ সালের ৩০ নভেম্বর বিষ্ণুপুর গ্রামের এক সম্্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র ড. মাহবুবুর রাজ্জাক, মাকসুদুর রাজ্জাক ও মাহফুজুর রাজ্জাক এবং দুই কন্যা বিলকিস আক্তার ও কামরুননাহারের জনক ছিলেন।
মরহুমের প্রথম ও একমাত্র নামাজে জানাজা আজ বুধবার  সকাল সাড়ে ১০টায় তাঁর নিজ হাতে প্রতিষ্ঠিত বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বিষ্ণুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২