রোববার ● ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষতা ও কর্মসংস্থানের জন্য গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে কারিগরি শিক্ষার প্রসার শীর্ষক প্যানেল আলোচনা
সার্টিফিকেট নয় জোর দিতে হবে দক্ষতায়
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৫২ এএম আপডেট: ০৫.১০.২০২৬ ১:৫৯ এএম |



সার্টিফিকেট নয় জোর  দিতে হবে দক্ষতায়নিজস্ব প্রতিবেদক:গতানুগতিক শিক্ষার বেড়াজাল ভেঙে দেশকে স্বাবলম্বী ও কর্মক্ষম করে তুলতে কারিগরি শিক্ষার প্রসার এবং মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা। কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফোরামের (টিভিইটি) আয়োজনে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার শেষ দিনে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক প্যানেল ডিসকাশনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
'দক্ষতা ও কর্মসংস্থানের জন্য গণমাধ্যম: বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে কারিগরি শিক্ষার প্রসার' শীর্ষক এই প্যানেল আলোচনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়, প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক এবং দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক ও সংগঠক শাহাজাদা এমরান। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভাটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান যুগের চাহিদা মেটাতে প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যুগোপযোগী কারিকুলাম ডেভেলপমেন্ট বা পাঠ্যক্রম তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা শুরু থেকেই ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ হয়। শুধু গতানুগতিক সার্টিফিকেট অর্জনের পেছনে না ছুটে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সিলেবাস সাজানোর ওপর তারা জোর দেন।
কারিগরি শিক্ষাকে হেয় প্রতিপন্ন করার মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশজুড়ে কারিগরি শিক্ষার প্রচার ও প্রসার বাড়াতে হবে। সমাজের সর্বস্তরে এর সুফল তুলে ধরতে হবে।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২