সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৪২ এএম আপডেট: ০৫.১০.২০২৬ ১:৫৮ এএম |


 সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহতসৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি সৌদি আরবে কর্মরত আল আমিন নামে এক বাংলাদেশি নিশ্চিত করেছেন। নিহত মো. সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর ২০২৬ সৌদি আরবে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, পরিবারের স্বচ্ছলতার আশায় সজিব সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কর্মরত অবস্থায় তার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। নিহত সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরবর্তী দাফন প্রক্রিয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।





















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২