চাঁদপুরের শাহরাস্তিতে মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণের লক্ষ্যে দানপত্র দলিল সম্পাদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে মেহের ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি, সদস্য, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের উপাধাক্ষ জিয়া উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি ও মেহের ডিগ্রি কলেজের দাতা সদস্য আয়েত আলী ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, শাহরাস্তি উপজেলা সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল গণি এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট সাহেদুল হক সোহেল, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, কলেজের দাতা সদস্য ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান চৌধুরী।
বক্তারা বলেন, মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণ হলে শাহরাস্তি উপজেলার শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগে আরও বেশি উপকৃত হবে। কলেজের সার্বিক উন্নয়ন ও সরকারিকরণের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
