বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের উদ্বোধ করা হয়েছে। বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের উদ্বোধ করা হয়েছে। শুক্রবার ২অক্টোবর সকাল ১০টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেকজান মেমোরিয়াল স্কুল ও কলেজ স্টাডি সেন্টারে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের কুমিল্লার আঞ্চলিক পরিচালক এ কে এম কবির হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো: সোলায়মান হোসেন, আলেকজান মেমোরিয়েল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিযুষ কান্তি সরকার। অনুষ্ঠানের সমন্বয় ও সভাপত্বি করেন আকেজান মেমোরিয়েল স্কুল এন্ড কলেজের বাউবি’র এইচএসসি প্রেগ্রামের প্রধান সমন্বয়কারী আলহাজ¦ আবুল কালাম আজাদ।
আালেকজান মেমোরিয়েল স্কুল এন্ড কলেজের অফিস সহকারী মোহাম্মদ হোসাইন মামুনসহ সকলে অনুষ্ঠানে উপস্থিত। অনুষ্ঠানের আয়োজন করেন বাউবির ২০২৫ব্যাচের শিক্ষার্থী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সহকারী রশিদ মিয়া চারু ও মুক্তি হসপিটাল স্টাফ আমিনুল ইসলাম আমিন।
