বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা জেলার মহাসড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ব্রিফিং প্যারেড
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:০১ এএম আপডেট: ০১.১০.২০২৬ ২:১৫ এএম |



  কুমিল্লা জেলার মহাসড়কে  সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ব্রিফিং প্যারেডকুমিল্লা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ফেনী জেলা সফর উপলক্ষে কুমিল্লা জেলার মহাসড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালনে পারস্পরিক সমন্বয় বজায় রেখে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২