শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
শারদীয় উৎসবের প্রস্তুতি:
ব্রাহ্মণপাড়ার ২৩ মন্ডপে উদযাপন হবে পূজা
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:৩৮ এএম |




ব্রাহ্মণপাড়ার ২৩ মন্ডপে উদযাপন হবে পূজা ইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এবার ২৩টি মন্ডপে উদযাপিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপ‚জা। উৎসবটি শান্তিপ‚র্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন মÐপের পরিচালনা কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 
প‚জা উদযাপন পরিষদ স‚ত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর, চান্দলা, শশীদল, সাহেবাবাদ, অলুয়া ও মালাপাড়াসহ বিভিন্ন ইউনিয়নের মোট ২৩টি মÐপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন চলছে। 
উৎসব সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য রাখাল চন্দ্র শীলকে আহŸায়ক এবং কাজল চন্দ্র সরকার -কে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। 
গঠিত কমিটি ও স্থানীয় স‚ত্রে জানা যায়, উল্লেখযোগ্য প‚জা মÐপগুলোর মধ্যে মাধবপুর ইউনিয়নের মকিমপুর গোপাল ভিটার আখড়া, উত্তর চান্দলা রাজাবাড়ী, উত্তর চান্দলা পরিমল পাল ও রতন ডাক্তারের বাড়ি, মাধবপুর শিব মন্দির, উত্তর চান্দলা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রম, নন্দীপাড়া, শশীদল সুনীল চন্দ্র শীলের বাড়ি, দোলাপাড়া, সাহেবাবাদ অগ্নিরাম শাহ বাড়ী, রামনগর রাধা গোবিন্দ মন্দির, অলুয়ার বিষ্ণু পদ সরকার বাড়ি এবং মালাপাড়া স‚ত্রধর বাড়িসহ মোট ২৩টি মÐপ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মÐপের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। 
এ বিষয়ে উদযাপনের আহŸায়ক রাখাল চন্দ্র শীল জানান, প্রতি বছরের মতো এবারও ব্রাহ্মণপাড়ায় অত্যন্ত স¤প্রীতি ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপ‚জা উদযাপিত হবে। সব মÐপেই ভক্তদের নিরাপত্তা ও সার্বিক শ্ঙ্খৃলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২