নানা আয়োজনে কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেববর্মনের ১২০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার সকালে নগরীর চর্থায় শিল্পীর পৈত্রিক বাড়ীতে স্থাপিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আকতারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পর জেলা শিল্পকলা একাডেমি, প্রতœতত্ত¡ অধিদপ্তরের আঞ্চলিক অফিসসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একে একে পুষ্পস্তবক অর্পন করে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এসময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাশার ভ‚ঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া, প্রতœতত্ত¡ অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহযোগী অধ্যাপক অধ্যাপক সংগীত শিল্পী জুবায়দা ন‚র খান, জেলা কালচারাল অফিসার এসটিএম কামরান হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল আহেমেদ খন্দকার, ড. শাহ্ মো: সেলিম, টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবির, জাসাস কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, সাধারণ সম্পাদক সহিদুল হক সোহেল-সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর চর্থায় জন্মগ্রহণ করেন শচীন দেববর্মন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইতে মারা যান শচীন দেববর্মণ।
