বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী
চট্টগ্রাম রেঞ্জের কাবাডি টুর্নামেন্টের প্রস্তুতি সভা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১:৪২ এএম |



  কুমিল্লায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি-সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতায় কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকার ১২টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশ নেয়। প্রতিযোগিতার শুরু থেকেই দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণবন্ত ক্রীড়ানৈপুণ্য দেখা যায়।
২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে পুরুষ ও নারী-উভয় বিভাগেই কোতয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশ কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বাড়বে। পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
  কুমিল্লায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী
চট্টগ্রাম রেঞ্জের কাবাডি টুর্নামেন্টের প্রস্তুতি সভা:
এদিকে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার অংশগ্রহণে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার অংশগ্রহণে আয়োজিতব্য কাবাডি প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কাবাডির মতো জনপ্রিয় খেলাকে কেন্দ্র করে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২