বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ এএম |


বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), বাইউস্টের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সামছুল আরেফিন, কর্ণেল মোহাম্মদ নাজমুল হক, পিএসসি, কর্ণেল অ্যাডমিন, এরিয়া সদর দপ্তর, কুমিল্লা এরিয়া, ইন্সটিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইব্রাহিম হোসেন, বাইউস্টের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ফাতেমা জোহরা। এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম, এসিউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পরিচালক, ওয়েলফেয়ার এন্ড রিহ্যাবিলেটেশন, এরিয়া সদর দপ্তর, এজির শাখা (ডব্লিউ এন্ড আর ডিটিই), ঢাকা ক্যান্টনমেন্ট অনলাইনে উক্ত সভায় যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) উক্ত সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২