রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ এএম আপডেট: ২০.০৯.২০২৬ ২:১১ এএম |


 কুমিল্লায় রেমিট্যান্স  মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং বিদেশগামী ও প্রবাসীদের বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কুমিল্লায় দিনব্যাপী ‘রেমিট্যান্স মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রোজী আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু, ইউএনসিডিএফের কান্ট্রি ম্যানেজার সাদাত মাইন উদ্দীন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি আবুল হাসনাত বাবুল, টিটিসি কুমিল্লার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কামরুজ্জামান এবং পিকেবির এজিএম হাসান মো. শাহরিয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনসিডিএফ কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজিত মেলায় বিভিন্ন ব্যাংক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ১৬টি স্টল বসানো হয়। এসব স্টলে প্রবাসী কর্মী, বিদেশগামী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য রেমিট্যান্স পাঠানো, ব্যাংকিং সেবা, বৈধ পথে অর্থ প্রেরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা তুলে ধরা হয়।
মেলায় অংশগ্রহণকারীরা প্রবাসীদের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারেন। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
দিনব্যাপী আয়োজনে দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রবাসীদের জন্য সহজ ও নিরাপদ সেবা নিশ্চিত করার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২