শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় জমজমাট ধানের চারার হাট, বাড়ছে কেনাবেচা
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ এএম আপডেট: ১৯.০৯.২০২৬ ১২:৫০ এএম |


 ব্রাহ্মণপাড়ায় জমজমাট ধানের চারার হাট, বাড়ছে কেনাবেচাইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সাহেবাবাদ বাজারে গত তিন- চার বছর ধরে ধানের চারা বিক্রির কদর বাড়ছে। আউশ, আমন ও বোরো—তিন মৌসুমেই এখন এই বাজারে নিয়মিত চারা বিক্রি হতে দেখা যায়।
গত বৃহস্পতিবার সাহেবাবাদ বাজারে গিয়ে দেখা যায়, আমন ধানের চারা বীজতলা থেকে তুলে আটি বেঁধে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। চারা কেনাবেচাকে কেন্দ্র করে বাজারজুড়ে ক্রেতা ও বিক্রেতাদের উৎসাহী উপস্থিতি চোখে পড়ে।
উপজেলার নগরপাড় গ্রাম থেকে বাজারে আসা কৃষক মফিজ মিয়া জানান, চলতি মৌসুমে তিনি ৬০ শতাংশ জমিতে আমন রোপণ শেষ করেছেন। তবে অতিরিক্ত আরও ১৫ শতাংশ জমি তৈরি থাকায় চারা কিনতে বাজারে এসেছেন। দাম ব্যাটে-বলে মিললে চারা কিনে রোপণ করবেন।
অন্যদিকে নিজের প্রয়োজন শেষে উদ্বৃত্ত চারা বিক্রি করতে বাজারে এসেছেন আবদুল মতিন নামের এক বিক্রেতা। তিনি বলেন, "নিজের জমিতে রোপণ শেষ করে কিছু চারা অবশিষ্ট ছিল। তাই সাহেবাবাদ বাজারে বিক্রি করতে নিয়ে এসেছি।" বাজারে ঘুরে দেখতে আসা করিম নামে আরেক কৃষক জানান, হাটে আমনের চারার ভালোই সরবরাহ ও চাহিদা রয়েছে।
চলতি আমন মৌসুমের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল মতিন জানান, এ বছর আবহাওয়া বেশ অনুকূলে রয়েছে। আমন চাষের অর্জিত লক্ষ্যমাত্রা নিয়ে তারা আশাবাদী এবং নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২