বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বাখরাবাদের অভিযান
৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ এএম আপডেট: ১৭.০৯.২০২৬ ১:৪৩ এএম |


  অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বাখরাবাদের অভিযান  নিজস্ব প্রতিবেদক: বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অভিযান চালিয়ে ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় পাঁচজনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে এ অভিযান চালায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার জানান, উপজেলা প্রশাসন এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি রাইজার কর্তনসহ মোট ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় ১৫টি রেগুলেটর উদ্ধার করা হয়। এছাড়া ব্যবহারকারীরা নিজেদের উদ্যোগে আরও কিছু রেগুলেটর খুলে ফেলেন।
অভিযানে অবৈধভাবে স্থাপন করা ৩/৪ ইঞ্চি ব্যাসের ৭৩১ মিটার পাইপলাইন অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে পাঁচজনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২