শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শাহবাগের ফুটপাত থেকে রতনপুরে স্থায়ী ঠিকানা: গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি
তরিকুল ইসলাম তরুন
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ এএম |


ঢাকার শাহবাগের ফুটপাতে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করা গোলাপি বেগম এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে নিজের নতুন বাড়িতে স্থায়ীভাবে পুনর্বাসিত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে নবনির্মিত বাড়ির চাবি ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিএনপি পরিবারের মাধ্যমে এই মানবিক পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে  ব্রাহ্মণবাড়ীয়া ৫ আসন নবীনগর, সংসদ সদস্য এম এ মান্নান  বলেন, একজন অসহায় মানুষের মাথা গোঁজার স্থায়ী আশ্রয় নিশ্চিত করা শুধু একটি ঘর নির্মাণ নয়, বরং মানবিক দায়িত্ববোধের বাস্তব প্রতিফলন। গোলাপি বেগমের নতুন জীবনের সূচনা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত বিএনপি  পরিবারের নেতাকর্মীসহ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এসময় প্রধান মন্ত্রী তারেক রহমান বড় পর্দায় জুম মিটিংয়ে সংযোগ হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন ঘর নির্মানের।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২