চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া প্রেমী। তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নেতৃত্ব দিয়েছিলেন। উনার নেতৃত্বে এ দেশের যুব ও ছাত্রসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় ব্যস্ত রেখেছিল।
তিনি আরও বলেন, ১২ই ফেব্রুয়ারী বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন হওয়ার পর সরকার ছাত্র ও যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদকমুক্ত রাখতে খেলাধুলাকে রাষ্ট্রীয় ভাবে প্রফেশনাল মর্যাদা দিয়েছেন। শিক্ষা জীবন শেষ করে মানুষ যেমন চাকরীতে যুক্ত হয়ে যেমন জীবন ব্যবস্থা বেঁছে নেয় তেমনি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সরকারের সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য রাষ্ট্র সেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। চৌদ্দগ্রামে এর আগে বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো: খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, পৌরসভা বিএনপির ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু ও পৌর যুবদলের আহবায়ক মো হাসানসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
