শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
আসিয়ান কাপের দলে শুকি, জিদান, ফারহান
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম আপডেট: ১৯.০৯.২০২৬ ১২:৫১ এএম |




  আসিয়ান কাপের দলে শুকি, জিদান, ফারহান
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ২৩ জনের দল চূড়ান্ত করেছেন টমাস ডুলি। জিদান ইউসুফ, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসাদের মতো প্রবাসীদের রেখেছেন বাংলাদেশ কোচ। তবে ঠাঁই মেলেনি যুক্তরাষ্ট্র প্রবাসী গোলকিপার সাইফ কেরাওয়ালার।
মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ- এই তিন গোলকিপারকে বেছে নিয়েছেন ডুলি। সাইফের মতো ক্যাম্প থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকো।
নতুন তিন প্রবাসীর মধ্যে ফারহান বর্তমানে ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলছেন। ১৯ বছর বয়সী এই তরুণ উইঙ্গার বেশ কিছুদিন ধরে ছিলেন আলোচনায়। লাল-সবুজের জার্সি গায়ে তোলার সুযোগ এখন তার সামনে।
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ উইঙ্গার শুকি চলতি সেপ্টেম্বরের শুরুতে যোগ দেন বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসিতে। ২২ বছর বয়সী এই তরুণ ক্যাম্পে ডুলির আস্থা অর্জন করে জায়গা করে নিয়েছেন চূড়ান্ত দলে।
অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জিদান ইউসুফ ডাক পান জাতীয় দলের ক্যাম্পে। সেখান থেকে ইংল্যান্ড প্রবাসী ১৮ বছর বয়সি ফুটবলার এবার মূল দলে।
হামজা চৌধুরী, শোমিত সোমরা এখনও দলের সাথে যোগ দেননি। ইন্দোনেশিয়ায় সরাসরি দলের সাথে যোগ দিবেন তারা।
‎আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই প্রতিযোগিতায় খেলতে শনিবার ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে দলের।
বাংলাদেশ স্কোয়াড: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, কাজী তারিক রায়হান, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী, শোমিত সোম, ফারহান আলি ওয়াহিদ ও শুকি ইতোফুসা।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২