সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের চান্সার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীনুল ইসলাম (৫৫) বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৮ টায় মৃত্যুবরণ করেন ( ইন্না-লিল্লাহি ওয়া..... রাজিউন)। উল্লেখ,্য গত এক সপ্তাহ ধরে শাহীনুল ইসলাম হৃদয় রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মুন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৮টায় তিনি উপজেলার বাকশীমূল ইউনিয়নের পীতাম্বর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি মা- স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন ছাত্র ছাত্রী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকাল ৫ টায় মরহুমের নিজ গ্রাম পীতাম্বর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
