বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
শাহরাস্তিতে বেরনাইয়া যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
মোঃ জামাল হোসেন
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ এএম |


"খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল" এই স্লোগানকে সামনে রেখে শাহরাস্তিতে বেরনাইয়া যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টে ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া মধ্যবাজার এলাকায়  বালুর মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি অধ্যক্ষ মোজাহার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মাহবুবুল আলম পরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ফখরুল ইসলাম বিলাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফখরুল ইসলাম বিলাস বলেন, যুব সমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সচেতন ও সামাজিকভাবে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা সম্ভব। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, বেরনাইয়া শাহশরীফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কাজী কামাল, ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ হাবিবুর রহমান নূর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আউয়াল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, বিএনপি নেতা খোকন নূর, মোঃ জিয়াউর রহমান, মোঃ আব্দুল হক, মোহাম্মদ তাজুল ইসলাম মনু, মোঃ জিয়াউর রহমান, যুবদল নেতা মোঃ মঞ্জুর হোসেন রতন পাটওয়ারী, মোঃ আনিছুর রহমান সোহাগ, মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম সোহাগ, মোঃ রবিন তালুকদার, মোঃ মাহফুজ নূর, মোঃ সাদ্দাম হোসেন, মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজক ছিলেন সাকিল মীর, সবুজ, আব্দুল আজিজ, রিপন, রাকিব, রিয়াজ, সাগর, সোহান।
আয়োজক সূত্রে জানা যায় মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে উক্ত ফাইনাল খেলা দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২