বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
প্রথমবারের মতো আফ্রিকায় বসছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ এএম |

 

 প্রথমবারের মতো আফ্রিকায় বসছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

বিশ্ব অ্যাথলেটিক্সের ইতিহাসে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো আফ্রিকান কোনো শহর হিসেবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের ঐতিহাসিক দায়িত্ব পেয়েছে কেনিয়ার রাজধানী নাইরোবি। মঙ্গলবার বুদাপেস্টে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কাউন্সিল মিটিং শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
একই সভায় ২০৩১ সালের আসরের আয়োজক হিসেবে জার্মানির মিউনিখ শহরের নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের আসর আয়োজনের জন্য নাইরোবি বিড করলেও তা টোকিওর কাছে হাতছাড়া হয়। তবে এবার বেশ সুসংগঠিত ও আবেগঘন উপস্থাপনার মাধ্যমে আয়োজক হওয়ার গৌরব অর্জন করল শহরটি। এর আগে ২০১৭ সালে ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৮ এবং ২০২১ সালে ওয়ার্ল্ড অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা রয়েছে কেনিয়ার।
টুর্নামেন্টের মূল ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে নাইরোবির কাসারানি স্টেডিয়ামে। ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনসকে সামনে রেখে মাঠটির আধুনিকায়নের কাজ ইতোমধ্যেই চলছে।
কেনিয়াকে বিশ্ব অ্যাথলেটিক্সের অন্যতম সেরা পরাশক্তি উল্লেখ করে সংস্থার সভাপতি সেবাস্টিয়ান কো বলেন, ‘আফ্রিকাতে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন একটি ঐতিহাসিক ঘটনা। খেলাধুলা কেনিয়ার সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে আছে।’
উল্লেখ্য, ২০২৭ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসরের মতো ২০২৯ ও ২০৩১ সালের প্রতিযোগিতা দুটিও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ২০০৯ সালে বার্লিনের পর আবারও জার্মানিতে ফিরতে যাচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্সের সবচেয়ে বড় এই আয়োজন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২