শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬ জনের সাজা
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ০৬.০৯.২০২৬ ১:৩১ এএম |


 কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে  গ্রেপ্তার ১৬ জনের সাজাকুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ১৬ জনকে পরবর্তীতে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট১ম আদালতে সোপর্দ করা হলেসংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিচার কার্যক্রম সম্পন্ন হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে ১ জনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, ১ জনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, ২ জনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন। 
এছাড়া আরও ২ জনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার মাধ্যমে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
একই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে ১৬ জনকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আনায় স্থানীয় সচেতন মহল কোতয়ালী মডেল থানা পুলিশের এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার ও শাস্তি কার্যকর হলে মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২