বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর: হাসনাত
শাহীন আলম
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৪৪ এএম আপডেট: ৩০.০৮.২০২৬ ১:২৫ এএম |


 আজকের মেধাবী শিক্ষার্থীরাই  আগামী দিনের উন্নত বাংলাদেশ  গড়ার মূল কারিগর: হাসনাত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই চেয়ারে যে আসুক আমি চাই, দেবিদ্বারের ইতিবাচক কার্যক্রমগুলোতে সবাই উপস্থিত থাকুক। ‘আজকে পুলিশের গাড়ি আমার সামনে, দুইদিন পর হয়তো পুলিশের গাড়ি আমার পিছনে থাকবে। কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই দেবিদ্বারের মানুষ। দেবিদ্বারে অন্তত ৩০০ মানুষ আছে যাদের কোন পেশা নেই কিন্তু দেবিদ্বারে তারা বেঁচে থাকে। তাদের পেশা একমাত্র নেতাগেরী করা। এই সমাজে তারা ঢুকে গেছে কারণ আপনারা এই সমাজে ইন্টারফেয়ার করেন না বলেই তারা এই সুযোগ পেয়েছে। 
শনিবার (২৯ আগস্ট) দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসিতে জিপিএ-৫, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি প্রাপ্ত এবং বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আজকের এই তরুণ ও মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর। কেবল ভালো ফল করলেই চলবে না, বরং নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। বিদ্যালয় জাতীয়করণ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন,বিদ্যালয়টি অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা বিদ্যালয় জাতীয়করণ করা আমি মন্ত্রনালয়ে বিষয়টি উপস্থাপন করব।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মাসুদ) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর এবং দেবিদ্বার সার্কেলের এ.এস.পি মো. শাহীন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন,  এই দেবিদ্বার আমার দেবিদ্বার। তোমরা যারা কঠোর অধ্যবসায় করে আজকে এই পর্যন্ত এসেছো তোমাদের গন্তব্য এখনও শেষ হয়নি। তোমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে।  সেই এগিয়ে যেতে যা করা দরকার আমি তোমাদের পাশে আছি। বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জাকিয়া সুলতানা ইভা, আয়েশা আক্তার, অধ্যাপক জেসমিন পারভিন সীমা, ডা.উম্মে ফাতেমা ফাহিমা, জিমইয়া মিম, কাজী সাফরিন জোহা, ফারিয়া আক্তার প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা জামান পপি ও মোঃ শাহীন। আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন। পরে বিদ্যালয়ের ছাত্রীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২