ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ৫
আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের বিভিন্ন মামলার আসামি, চুরি
মামলার পলাতক আসামি, নিয়মিত মামলার আসামি এবং দুই মামলার সাজাপ্রাপ্ত
পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, বিশেষ এ অভিযানে
ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন চুরি ও নিয়মিত মামলায় আরও ৫ জনকে গ্রেফতার করা
হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—চুরি মামলার আসামি মো. রাসেল (২৫), মো.
সোলেয়মান ওরফে সালমান (২২) ও মো. জালাল উদ্দিন ওরফে জালাল (৩৫)। এ ছাড়া
একটি নিয়মিত মারামারি ও হত্যাচেষ্টা মামলার আসামি মো. আবুল হোসেনকে (৩৫)
গ্রেফতার করে পুলিশ।
এদিকে পৃথক আরেকটি অভিযানে সিআর মামলার দুই বছরের
সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াকে (৫০)
গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে পুলিশের
এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত সব আসামির বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
