শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, মিললো ৯ বস্তা গাঁজা
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৭ পিএম |

 পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, মিললো ৯ বস্তা গাঁজা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ক্রেন এনে পুকুর থেকে গাঁজাবাহী মাইক্রোবাস উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় পুকুর থেকে ভাসমান অবস্থায় নয় বস্তা গাঁজা উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ উদ্ধারকৃত মাইক্রোবাস ও গাঁজা থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ টু নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এসময় কালো রঙের একটি মাইক্রোবাসকে থামার সিগন্যাল দিলে গাড়িটি না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও গাড়িটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা- সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে।
সূত্র আরও জানায়, খিদিরপুর গ্রাম পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। মাইক্রোবাসটির নাম্বার (ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০)। পুলিশও পেছনে পেছনে এসে অবস্থান নেয় ঘটনাস্থলে। এর মধ্যে গাঁজাবাহী মাইক্রোবাসে থাকা পাচারকারী ও চালক সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়। মাইক্রোবাসটি পুকুরে পড়ার পর গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো পানিতে ভেসে উঠে। পরে ক্রেন এনে মাইক্রোবাসটি উদ্ধার এবং নয় বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদে পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানে ধাওয়া খেয়ে পালানোর সময় খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাঁজাবাহী মাইক্রোবাস। পরে ক্রেন এনে গাড়ি ও গাঁজা উদ্ধার করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২