কুমিল্লা
সিটি কর্পোরেশনের বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড),
কুমিল্লার বার্ড মডেল স্কুলের সম্প্রসারিত ভবন ও বার্ড শিশু পার্কের
বিভিন্ন রাইডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত সম্প্রসারিত ভবন ও শিশু পার্কের বিভিন্ন রাইডের শুভ উদ্বোধন করেন
কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক
জনাব ইউসুফ মোল্লা টিপু
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড),
কুমিল্লার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সাইফ উদ্দিন আহমেদ এবং কুমিল্লা
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন।
এসময় কুমিল্লা সিটি কর্পোরেশন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
