বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১:৪৪ এএম |


  চৌদ্দগ্রামে নানার  বাড়িতে বেড়াতে  গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন শিশুর নানা পর্তুগাল প্রবাসী আনোয়ার হোসেন শিহাব।
জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া দাতামা গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী সুমাইয়া আক্তার তাঁর শিশু সন্তান তাবাসসুম সুলতানাকে নিয়ে এক মাস আগে উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে বাবার বাড়িতে যায়। মঙ্গলবার দুপুরে নানার বাড়িতে খেলার ছলে হঠাৎ বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তাবাসসুম সুলতানা। কিছুক্ষণ পর তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার শেষে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে নানার বাড়ি ও নিজ বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
পর্তুগাল প্রবাসী আনোয়ার হোসেন শিহাব মঙ্গলবার বিকেলে বলেন, আদরের নাতনি বেড়াতে এসে আমার বাড়িতেই পানিতে ডুবে মৃত্যুবরন করেছে। এই ভারি দুঃখ কিভাবে সইবো? আল্লাহ, তাকে জান্নাতবাসী করুন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২