বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ চার মামলার আসামি গ্রেপ্তার
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১:৪৪ এএম |


 দাউদকান্দিতে বিদেশি  পিস্তল-গুলিসহ চার  মামলার আসামি গ্রেপ্তার
দাউদকান্দিতে হত্যা ও দস্যুতাসহ চার মামলার এক আসামিকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানাধীন উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল (৩৪)। তিনি দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জজ মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম বাছিরন বেগম।
দাউদকান্দি মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ডান হাতে থাকা ছোট খাকি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, রাসেলের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (কেন্দ্রীয় ডাটাবেস) পর্যালোচনা করে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে।
অভিযানে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইহসানুল হাসান, এসআই রেজোয়ানুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম মিয়া, এএসআই সঞ্জয় প্রামাণিক, কনস্টেবল মো. জামাল হোসাইন ও কনস্টেবল জাহাঙ্গীর আলম অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২