বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
সালিশবৈঠকে নারীকে প্রকাশ্যে জুতাপেটার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১:৪৪ এএম |

 সালিশবৈঠকে নারীকে প্রকাশ্যে জুতাপেটার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেব্রাহ্মণপাড়া সংবাদদাতাঃ  কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন গ্রাম্য সালিশ বৈঠকে প্রকাশ্যে এক নারীকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷ গত ১৭ তারিখ সোমবার বিকালে উপজেলার বলাকিয়া গ্রামে এক সালিশ বৈঠকে এ কান্ড ঘটান উপজেলার ১ নং মাধবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন৷ ভিডিওতে দেখা যায় গ্রামের ছোট, বড় সবার সমানে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন৷ এলাকাবাসী সুত্রে জানা যায় মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামে এক যুবকের সাথে পরকীয়া সংক্রান্ত বিষয়ে গ্রাম্য সালিশ বৈঠক হয়৷ উক্ত বৈঠকে নারী পুরুষ উভয়কে শাস্তি স্বরূপ বিচার করা হয়৷ কিন্তু পুরুষের বিচারের কোন ভিডিও প্রকাশ না হলেও নারীর জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ এতে করে  ঐ নারীর পরিবারের অন্য সদস্যরা সামাজিক ও মানষিক ভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে৷
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন বলেন- প্রবাসী স্বামীর সংসারে থেকে ঐ নারী পরকিয়ায় জড়িয়ে পরে৷ সামাজিক বিচারের রায় আমি কার্যকর করেছি মাত্র৷
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২