
কুমিল্লার
বরুড়া উপজেলার খোশবাস বাজারে একটি কাপড়ের দোকানে দুর্র্ধষ চুরির অভিযোগ
উঠেছে। এতে দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন
দোকান মালিক। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে খোশবাস বাজারের আজাদ বস্ত্র
বিতান-এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, খোশবাস বাজারে দীর্ঘদিন ধরে কাপড়ের
ব্যবসা পরিচালনা করে আসছেন আজাদ।প্রতিদিনের মতো ব্যবসায়িক কার্যক্রম শেষে
রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরদিন সকালে দোকানে এসে দেখতে
পান, দোকানের বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে।
দোকান মালিকের দাবি,
চোরেরা দোকানে প্রবেশ করে বিপুল পরিমাণ কাপড়সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।
এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বরুড়া থানার ডিউটি অফিসার জানান, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হবে।
ঘটনার
পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে
জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়
ব্যবসায়ীরা।
