সোমবার ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩
মানিবক-সামাজিক সংগঠন
‘মানবতার অধিকার’-এর চেয়ারম্যান হলেন মওদুদ আব্দুল্লাহ শুভ্র
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:১১ এএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৪০ এএম |


‘মানবতার অধিকার’-এর  চেয়ারম্যান হলেন  মওদুদ আব্দুল্লাহ শুভ্র
নিজস্ব প্রতিবেদক।। মানিবক-সামাজিক সংগঠন ‘মানবতার অধিকার’-এর চেয়ারম্যান পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র।
মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সংগঠনটির ঘোষিত কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে-মৌলিক মানবাধিকার নিশ্চিত করা, বিচারবহির্ভূত হত্যা বন্ধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং নারী ও শিশুর অধিকার রক্ষা।
এছাড়া সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা, মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা, হেফাজতে থাকা ব্যক্তিদের অধিকার সংরক্ষণ এবং সমাজে মানবাধিকার চর্চার সংস্কৃতি গড়ে তোলার বিষয়েও কাজ করবে।
পাশাপাশি সাংবিধানিক ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ, শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ প্রতিষ্ঠাকে সংগঠনটির অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর মওদুদ আব্দুল্লাহ শুভ্র মানবাধিকার সুরক্ষায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২