মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
তিতাসে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টাকারীর আত্মসমর্পণ
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:২৫ এএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৪১ এএম |



 তিতাসে ৪ বছরের  শিশু ধর্ষণচেষ্টাকারীর আত্মসমর্পণ
তিতাস, প্রতিনিধিঃ কুমিল্লারর তিতাস উপজেলায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আরিফকে(২০) ঘটনার ১৪ দিন আদালতে আত্মসমর্পণ করেছেন।
আজ (১৬ আগস্ট) বেলা ১১ টায় কুমিল্লা নারী ও শিশু নির্যাতন আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা ওসি মমিরুল হক। এসময় বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
খবর নিয়ে জানা যায় অভিযুক্তের পরিবার আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় গিয়ে আদালতে আত্মসমর্পণ করেন আরিফ।
এবিষয়ে তিতাস মমিরুল হক বলেন, আমি শুনেছি ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী অভিযুক্ত আরিফ আদালতে আত্মসমর্পণ করেছেন। বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। তবে আমরা ডিএনএ-র টেস্টের জন্য আদালতে আবেদন করবো।
প্রসঙ্গত ২ আগস্ট বিকালে আরিফ ভিকটিমকে জুস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের চিৎকার শুনে তার বাবা দৌড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই রাতেই ভিকটিমের মা বাদী হয়ে তিতাস থানায় একটি মামলা করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২