বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
আখেরি চাহার সোম্বা আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৩১ এএম আপডেট: ১২.০৮.২০২৬ ১:৫০ এএম |


 আখেরি চাহার  সোম্বা আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার (১২ আগস্ট)। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের দেশগুলোতে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে। আখেরি চাহার সোম্বা উপলক্ষে বাংলাদেশে সরকারিভাবে ‘সাধারণ বা বাধ্যতামূলক ছুটি’ নেই। এটি ঐচ্ছিক বা সংরক্ষিত ছুটি।
তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে একদিন ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১২ আগস্ট, বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন দেশের সব কলেজ বন্ধ থাকবে।
এদিকে, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার ছুটির ঘোষণা দিয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। ১৩ আগস্ট বৃহস্পতিবার থেকে যথারীতি আবার ক্লাস চলবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২