বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপি বর্ণিল আয়োজন
একাত্তর নব্বই ও চব্বিশের আত্মদন বৃথা যেতে দেব না: জাকারিয়া সুমন
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৫২ এএম আপডেট: ০৯.০৮.২০২৬ ২:০১ এএম |



একাত্তর নব্বই ও চব্বিশের আত্মদন  বৃথা যেতে দেব না: জাকারিয়া সুমনগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, একাত্তর, নব্বই এবং চব্বিশের যোদ্ধারা যারা আমাদের মুক্তির জন্য স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেছেন, আমরা যেন আজ থেকে শপথ নেই তাদের আত্মদান বৃথা যেতে দেব না। জুলাই যোদ্ধারা যারা জীবন দিয়ে আমাদেরকে আবারো স্বাধীন করে দিয়ে গেল- এমন কাজ করতে হবে তাদের অবদান যেন শুধু মুখে না থাকে, যেন কাজেও তা প্রমাণ করতে পারি। তাদের রক্তের প্রতিদান যেন একটি সুন্দর বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে আমরা দিতে পারি। 
৮ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ জুলাই শহীদ পরিবারের সদস্যগণ এবং জুলাই যোদ্ধারা। 
গৃহায়ন মন্ত্রী আরো বলেন, কুমিল্লার জুলাই শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে চাই - সারা বাংলাদেশের জুলাই শহীদরা সরকারিভাবে যে মর্যাদা এবং সুবিধা পাবেন, কুমিল্লার শহীদরা এর চেয়ে কেউ বঞ্চিত হবেন না। কেউ যদি কোন কিছু অপ্রাপ্ত থাকেন তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিতে। 
বিগত ১৫ বছরের সরকার দেশকে একটি তলাবিহীন ঝুরিতে পরিণত করেছে এমন মন্তব্য করে গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আগামী পাঁচটি বছর সময় পেলে আমরা বাংলাদেশের দৃশ্যপট ইতিবাচক ভাবে বদলে দিব। এজন্য আমাদের সবার সমান সহযোগিতা প্রয়োজন - যে যার যার জায়গা থেকে এগিয়ে আসলে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র পরিণত হবে। 
মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার আহ্বায়ক সাকিব হুসাইনসহ জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বিএনপির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২