বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নেরদাবিতেকুমিল্লায় শিবিরের বিক্ষোভ
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:১৭ এএম আপডেট: ০৭.০৮.২০২৬ ১:৪২ এএম |




 গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নেরদাবিতেকুমিল্লায় শিবিরের বিক্ষোভ গণহত্যার বিচার, গণভোটের রায়, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ছাত্রশিবির।
আজ বুধবার (৫ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় এসে প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগরের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছিল রাষ্ট্র কাঠামোয় মৌলিক পরিবর্তনের জন্য, কিন্তু রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হয়ে পূর্বের ফ্যাসিস্ট কায়দায় ফিরে এসেছে। গণভোটে জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে তা বাস্তবায়ন না করা মানে আগের ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করা। “দেশের জনগণ গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে অতিদ্রুত তা বাস্তবায়ন করুন। তা না হলে সরকার আরেকটি জুলাই বিপ্লবের দেখবে। আমরা বিশ^াস করি সরকার মানুষের গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করবে। 
তিনি আরও বলেন, “জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা গভীরভাবে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ছাত্রলীগের মত হয়ে উঠেছে, হেলমেট পড়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। আমরা তাদের হুশিয়ার করে বলে দিতে চাই, ছাত্রদল ছাত্রলীগের মত হইও না, তা না হলে ছাত্রলীগ গেছে যে পথে ছাত্রদলকেও সে পথে পালাতে বাধ্য করা হবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ভয়ের’ যে সংস্কৃতি ছাত্রলীগ চালিয়েছিল তা পুরোপুরি অনুসরণ করছে ছাত্রদল। এমন অপতৎপরতা অব্যাহত থাকলে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আগামীতে শক্তহাতে প্রতিহত করবে। কুমিল্লা মহানগর সেক্রেটারি ডা.কাজী আকিব আব্দুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরি সভাপতি মোজাম্মেল হোসাইন আবির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অফিস সম্পাদক ফরহাদ হোসেন জারিফ,  অর্থ সম্পাদক হেলাল উদ্দিন হৃদয়, প্রকাশনা সম্পাদক ড. আ জ ম ওবায়দুল্লাহ, এইচআরডি সম্পাদক মাহমুদুল হাসান ওসমানী, প্রচার ও মিডিয়া সম্পাদক ইসমাইল হোসেন রাফিসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শিবিরের নেতৃবৃন্দ।  



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২