বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
প্রথমবার বিশ্বকাপে জর্ডান-উজবেকিস্তান
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৭:৩৫ পিএম |

প্রথমবার বিশ্বকাপে জর্ডান-উজবেকিস্তান


মুসলিমপ্রধান দুই দেশ জর্ডান এবং উজবেকিস্তানে আজ ঈদুল আজহা। দুই দেশেরই ধর্মপ্রাণ মুসলমানরা ব্যস্ত থাকছেন ঈদের আনন্দে। আর সেটাকে যেন বাড়িয়ে দিয়েছেন দেশটির ফুটবলাররা। মধ্যপ্রাচ্যের এই দুই দেশই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। 
গতকাল বৃহস্পতিবার রাতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে তারা। সঙ্গে অন্যান্য ফলও গিয়েছে পক্ষে। সেই সুবাদেই জর্ডান ও উজবেকিস্তান প্রথমবার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। একইরাতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার আরেক শক্তিধর দেশ দক্ষিণ কোরিয়া। 

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৪৮ দলের বিশ্বকাপ হতে যাচ্ছে। স্বাগতিক হওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপ খেলা আগে থেকেই নিশ্চিত। কাল এই তিন দলসহ বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আরও সাতটি দল।
প্রথমবার বিশ্বকাপে জর্ডান-উজবেকিস্তান
উজবেকিস্তানের জন্য কাল সমীকরণ সহজ ছিল। সংযুক্ত আরব আমিরাতের কাছে না হারলেই হতো। সেটাই হয়েছে। গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে জায়গা পাকা করে ফেলেছে উজবেকিস্তান। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে আগেই বিশ্বকাপে জায়গা পাকা করেছিল ইরান। 
এশিয়া অঞ্চলের বাছাইয়েই ‘বি’ গ্রুপ থেকে এ দিন বিশ্বকাপে উঠেছে দক্ষিণ কোরিয়া ও জর্ডান। দক্ষিণ কোরিয়া ২-০ গোলে ইরাককে হারিয়ে টানা এগারোবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। জর্ডান বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে ওমানকে। কাল বিশ্বকাপ নিশ্চিতের জন্য শুধু নিজেরা জিতলেই হতো না, ইরাকেরও দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হতো। দুটো ফল পক্ষে আসাতেই হয়েছে ইতিহাস।
এখন পর্যন্ত স্বাগতিক তিন দল ছাড়া আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সাতটি দল হলো- জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২