সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
আবারও ব্যর্থ রোনালদো, আল হিলালের সঙ্গে ড্র আল নাসরের
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ১২:২৩ এএম |






ম্যাচের একেবারে শুরুতেই গোল পেয়ে গিয়েছিলো আল নাসর। ১ম মিনিটে গোলটি করেন আল নাসরের ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা। শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবটি।
বরং, ১-১ গোলে ড্র করেছে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের সঙ্গে। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে আল হিলালের বিপক্ষে ম্যাচটিতে জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ; কিন্তু ম্যাচের ৭৭ মিনিটে আল নাসরের ম্যাচ জয়ের স্বপ্ন শেষ করে দেন সার্গেই মিলিনকোভিক সাভিক।
ম্যাচ শুরুর পরপরই, ১ম মিনিটে ওতাভিওর সেটআপ করা বল পেনাল্টি বক্সের মধ্যে পেয়েই অ্যান্ডারসন তালিসকা জড়িয়ে দেন আল হিলালের জালে।
গোল করে এগিয়ে গেলেও ম্যাচের মধ্যে সহজ সুযোগ মিস করা এবং বাজে পারফরম্যান্স দেখিয়ে আল নাসরের জিততে না পারার পেছনে ভূমিকা রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
৩৮তম মিনিটেই সমতায় ফিরতে পারতো আল হিলাল। কালিদু কৌলিবালির কাছ থেকে বল রিসিভ করেই শট নেন আলেকজান্ডার মিত্রোভিক। কিন্তু ততক্ষণে হাতের ফ্ল্যাগ তুলে সাইড রেফারি জানিয়ে দেন ওটা ছিল অফসাইড।
প্রথমার্ধেই একাদিক গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। হোয়াও ক্যান্সেলোকে অহেতুক ট্যাকল করে একটি হলুদ কার্ডও দেখেন সিআর সেভেন। দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়ে আল হিলালের জালে জড়াতে পারেননি পর্তুগিজ তারকা। 
বরং, ৭৭তম মিনিটে অধিনায়ক সালেম আল দাওসারি বল নিয়ে এগিয়ে গিয়ে পাস দেল লোদিকে। তিনি বলটাকে একটি দারুণ ক্রসে ভাসিয়ে দেন আল নাসরের গোলমুখে। সার্বিয়ান মিডফিল্ডার মিলিনকোভিক সাভিক সেই বলটিকে দারুণ এক হেডে জড়িয়ে দেন আল নাসরের জালে।















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২