রোববার ● ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:৩৫ এএম |



ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র দাস (৩৭) নামে দুই জেলে নিহত হয়েছেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক স্থানে তারা বজ্রাঘাতের শিকার হন। দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।  
মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দু’জন তিতাস নদীতে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি হচ্ছিল। মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২