শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ১২:০০ এএম |



চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় মধুমালা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  
দুর্ঘটনায় নিহত মধুমালা আলমডাঙ্গার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।  
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাবুল মিয়া তার স্ত্রীকে মধুমালাকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাককে ওভারটেক করতে যান। পথে ঘটনাস্থলে ট্রাকের পেছনে বেধে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তার স্ত্রী। এ সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন মধুমালা। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।  
চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জান্নাত উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২