মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
ভারেল্লা উত্তর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১২:৪৫ এএম |


গতকাল ৩ এপ্রিল বুধবার বুড়িচং উপজেলা ভারেল্লা উত্তর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে । নবগঠিত আহ্বায়ক কমিটিতে সালমান রিফাত সাব্বি কে আহ্বায়ক, সাইদুল ইসলাম মুন্সিকে সদস্য সচিব ও মোঃ নাজমুল কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
বুড়িচং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি ও সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরে ভারেল্লা উত্তর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক সালমান রিফাত সাব্বি বলেন নবগঠিত কমিটিতে আমাকে আহ্বায়ক নির্বাচিত করায়  কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন , বুড়িচং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি ও সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সকল আন্দোলন সংগ্রামে ভারেল্লা উত্তর ইউনিয়ন ছাত্রদল বুড়িচং উপজেলা ছাত্রদলের সাথে কাজ করে যাবে ইনশাল্লাহ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২