শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
লালমাইয়ে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে অভিভাবক সমাবেশ
প্রদীপ মজুমদার :
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৬ এএম |


কুমিল্লার লালমাইয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, স্কুল পলায়ন, ঝরেপড়া ও  মাদক প্রতিরোধকল্পে এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি কে এম সিংহ রতন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ এবং প্রতিষ্ঠানের দাতা সদস্য শিল্পপতি হাজী মুহাম্মদ শাহজাহান।
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চনের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী শিক্ষক ফারুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক লোকমান হোসেন মজুমদার, লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার মজুমদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মীর হোসেন, শহীদুল ইসলাম,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শিরীন আক্তার। নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক পারভেজ আলম, রনি দাস ও আবদুল হাই রাজন।
আরও উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, পেরুল উত্তর ইউপি সদস্য আনোয়ার হোসেন, ফারুক হোসেন, পরিচালনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইউএনও মৌমিতা দাশ তাঁর বক্তব্যে বলেন, বাল্যবিবাহ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়াও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২