শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩
ভাড়া বাসায় স্কচটেপে হাত-পা-মুখ বেঁধে শিশুকে হত্যা
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১৬ এএম |


ফেনীর পরশুরামে স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উম্মে সালমা লামিয়া (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার পশ্চিম বাঁশপদুয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। উম্মে সালমা লামিয়া ওই এলাকার নুর নবী মেয়ে। বেশ কিছুদিন ধরে তিনি ওই এলাকার এয়ার আহাম্মদের বাসায় দ্বিতীয় স্ত্রী রেহানাকে নিয়ে বসবাস করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে দুই যুবক নুর নবীর ভাড়া বাসায় গিয়ে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলে। এ সময় নিহা ও তার ছোট বোন লামিয়া দরজা খুলে দেয়। হেলমেট পরা দুই যুবক ঘরে ঢুকে লামিয়াকে টেপ দিয়ে হাত-পা ও শুখ বেঁধে হত্যা করে। এ সময় নিহা পালিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন।
নুর নবীর সাবেক স্ত্রী আয়েশা আক্তারের অভিযোগ, তার দ্বিতীয় স্ত্রীর লোকজন পরিকল্পিতভাবে লামিয়াকে হত্যা করেছে।
পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২