শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩
গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা কমছে: কাতার
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১২:২৭ পিএম |

গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা কমছে: কাতারঅবরুদ্ধ গাজায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা কমছে বলে জানিয়েছে কাতার। রাজধানী দোহায় আয়োজিত ফোরামে বক্তৃতা দেওয়ার সময় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এমন মন্তব্য করেন । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আর থানি বলেন, যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষকে চাপ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবে কাতার। 

গাজা-ইসরায়েলের সহিংসতা শুরুর দুই মাস পার হয়েছে। নভেম্বরের শেষে উপসাগরীয় রাষ্ট্রটি সেই সহিংসতার জের ধরে সপ্তাহব্যাপী বিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেসময় বন্দি বিনিমিয় করে হামাস ও ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ পুরোদমে চলছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হামাসের কয়েক ডজন সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে এবং তাদের অস্ত্র ফেলে দিয়েছে এবং নিজেদেরকে আমাদের বীর যোদ্ধাদের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, এটি হামাসের জন্য শেষের শুরু। 

এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এতে করে নিহতের মোট ১৮ হাজার ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

এক অডিও বার্তায়, হামাসের সশস্ত্র শাখা বলছে, অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে তাদের  বিশ্বাসযোগ্যতা প্রমাণ করেছে এবং ইসরায়েল আলোচনায় না আসা পর্যন্ত আর কোনো জিম্মি মুক্তি পাবে না।

বার্তায়, মুখপাত্র আবু উবাইদা বলেন, হামাস যোদ্ধারা ১৮০টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে এবং বিপুল সংখ্যক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। হামাস এখনও ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রাখছে। 

দোহার এই সম্মেলনে, ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, এই এলাকাটি (গাজা) ‘পৃথিবীর নরকে পরিণত হয়েছে’ এবং এটি আমার দেখা সবচেয়ে খারাপ পরিস্থিতি’।

এছাড়াও সম্মেলনে বক্তৃতাকালে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে দেওয়া উচিত নয়। এসময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

প্রতিবেদন থেকে জানা যায়, গাজার দক্ষিণে লড়াই অব্যাহত আছে। রোববার সন্ধ্যায় ইসরায়েলি ট্যাংকগুলো এই শহরের কেন্দ্রস্থলে পৌঁছেছে।  খান ইউনুস শহরের লোকদের উত্তরে যেতে বলা হয়েছে। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২