শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে জঙ্গি হামলায় ২৩ সেনা নিহত
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৫:২০ পিএম |

পাকিস্তানে জঙ্গি হামলায় ২৩ সেনা নিহতছবি: এপি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি থানায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) জঙ্গি হামলায় ২৩ সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী বলছে, একটি বিস্ফোরক বোঝাই ট্রাক চালিয়ে থানাটিতে হামলা করে জঙ্গিরা। এটিকে  বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে আসছিল পাকিস্তানি সেনারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী আইনশৃঙ্খলা দুর্বল থাকা উপজাতি অঞ্চলের ডেরা ইসমাইল খান জেলায় বোমা ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক মাসগুলোতে সংগঠিত হওয়া সর্বশেষ এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান গোষ্ঠী।

এর আগে দুই নিরাপত্তা কর্মকর্তা নিহতের সংখ্যা ২৪ উল্লেখ করেছিলেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২