শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩
যে কারণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬:০৫ পিএম |

যে কারণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কিযুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেনের সঙ্গে সামরিক ও আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর এ খবর জানিয়েছে। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রোববার বিবৃতি দিয়ে জানিয়েছেন, জেলেনস্কি ও বাইডেনের মধ্যে বৈঠক হবে। সেখানে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাহায্য করা নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে আগামীতে দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস সূত্র জানায়, এ সফরে জেলেনস্কি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে। বিশেষ করে অস্ত্র তৈরির যৌথ প্রকল্প ও এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হবে।  

হাউস অব রিপ্রেজেন্টেটিভে ইউক্রেন ও ইসরাইলকে দেওয়ার জন্য ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজের এখনো অনুমোদন দেয়নি মার্কিন সিনেট। ইউক্রেনকে সহায়তা করা নিয়ে মার্কিন সিনেটের সঙ্গে বাইডেনের সংঘাতের মধ্যেই জেলেনস্কির এ সফর।

হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে তারা ইউক্রেন ও ইসরাইলকে দেওয়ার জন্য বাইডেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ এখনো অনুমোদন করেনি। 

হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেসে এই প্যাকেজ অনুমোদিত না হলে, যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে কোনো সাহায্য করতে পারবে না। এর ফলে সুবিধা পাবে রাশিয়া।

এদিকে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টিনা গেছেন জেলেনস্কি। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মঙ্গলবার সিনেটে ভাষণ দেবেন জেলেনস্কি।

সিনেটের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল একইভাবে মঙ্গলবার সকালে জেলেনস্কিকে সিনেটের সভায় আমন্ত্রণ জানিয়েছেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২