বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় শ্রমিক দলের সভাপতিসহ আটক ২
ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৪ পিএম |

কুমিল্লায় শ্রমিক দলের সভাপতিসহ আটক ২নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে শনিবার লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা, আদর্শ সদর ও মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক নেতা হেলাল উদ্দিন। আটকের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির শনিবার সকালে নগরীর রানীর বাজার, ফৌজদারি মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক  রেজাউল করিম, সদস্যসচিব শফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমানসহ অন্যরা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক  আলী আক্কাস বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন। সেখান থেকে পুলিশ অন্যায়ভাবে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক নেতা হেলাল উদ্দিনকে আটক করে।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়।
শ্রমিকদলের নিন্দা: এদিকে কুমিল্লায় লিফলেট বিতরণকালে দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি আবদুর রহমান ও শ্রমিক নেতা হেলাল উদ্দিনকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা মহানগর শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ জেলা ও মহানগর শ্রমিকদলের সকল নেতৃবৃন্দ। তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২